সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
চার জঙ্গির কারাদণ্ডমার্কিন কূটনীতিক, সেনা ও বেসামরিক লোকজনের ওপর হামলার ষড়যন্ত্রের দায়ে গতকাল বৃহস্পতিবার চার ইসলামি জঙ্গিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত। ইসলাম ধর্মে ধর্মান্তরিত জার্মান নাগরিক ফ্রিটজ গেলোউইসজ ও ড্যানিয়েল স্নাইডারকে দেওয়া হয়েছে ১২ বছরের এবং তুর্কি নাগরিক আদেম ইলমাজকে দেওয়া হয়েছে ১১ বছরের কারাদণ্ড। অন্যদিকে, তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক আতিল্লা সেলেককে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। এএফপি।দুর্নীতির অভিযোগে২১০ কোটি ডলারের তেল শোধনাগার আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে গত বুধবার জর্ডানের সাবেক এক অর্থমন্ত্রীসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা পেট্রা এ খবর জানায়। সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, আদালতের নির্দেশে সাবেক অর্থমন্ত্রী ও তেল শোধনাগারের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আদেল কুদাহ, জর্দান পেট্রোলিয়াম রিফাইনারি কোম্পানির সাবেক নির্বাহী পরিচালক আহমেদ রিফাই, প্রধানমন্ত্রীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ রাওয়াশদেহ ও ব্যবসায়ী খালেদ শাহিনকে গ্রেপ্তার করা হয়। এএফপি।