সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুর্তির মাশুলআনন্দের আতিশয্যে বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছুড়েছিলেন ইরাকে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত তিন নেপালি পাহারাদার। ওই ঘটনায় তাঁদের আটক করেছে সে দেশের নিরাপত্তাকর্মীরা। গতকাল শুক্রবার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাশেম আত্তা বলেছেন, বাগদাদের গ্রিন জোনে একটি মার্কিন কোম্পানিতে কর্মরত নেপালি পাহারাদারেরা আনন্দফুর্তি করার সময় তাদের তিনজন নিজেদের সঙ্গে থাকা বন্দুক দিয়ে ফাঁকা গুলি করেন। গ্রিন জোনের মতো এলাকায় এ ধরনের কাজ বড় অন্যায়। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।