সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্ক্সবাদী বিশ্ববিদ্যালয়যদি সবকিছু ঠিকমতো চলে আর নেপালের কমিউনিস্ট নেতারা তাঁদের সিদ্ধান্তে অটল থাকেন, তবে শিগগিরই দেশটিতে মার্ক্সবাদী বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। গতকাল শনিবার দেশটির দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে। পত্রিকাটি বলেছে, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য নেপালের কয়েকজন বড় কমিউনিস্ট নেতা কাজ শুরু করেছেন। কমিউনিস্ট কৃষ্ণা কে সি বলেন, ‘মার্ক্সবাদী বিশ্ববিদ্যালয়ের কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। এ ব্যাপারে আমরা আশাবাদী। এ জন্য তহবিল সংগ্রহ চলছে।’ তিনি বলেন, মূলত যাঁরা মার্ক্সবাদ সম্পর্কে বিস্তৃত জ্ঞান আহরণ করতে চান, তাঁদের জন্যই এ বিশ্ববিদ্যালয়। এএফপি।আগুন থেকে রক্ষাছয় বছরের ছোট্ট শিশুকন্যা ভার্জিনিয়া রোঁজো রাতে ঘুমিয়েই ছিল। হঠাত্ বাড়িতে আগুন লেগে যায়। বাড়িতেই ছিল তার চার মাস বয়সের ছোট ভাই। আস্তে আস্তে আগুন বাড়তেই থাকে। কিন্তু এ আগুনের তাপ সে ছোট ভাইয়ের গায়ে লাগতে দেয়নি; আগুনের মধ্য দিয়েই ভাইকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে। তবে আগুনে ভাইয়ের কিছু না হলেও হাত ও মুখ পুড়ে গেছে রোঁজোর। ২৮ ফেব্রুয়ারি ফিলিপাইনের এখরোস দ্বীপে এ ঘটনা ঘটে। তবে সে সময় তার বাবা-মা কোথায় ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি। এএফপি।