সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ হয়ে উঠছেন মুবারকপিত্তথলিতে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। গত শনিবার জার্মানির হেইডেলবার্গের একটি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার হয়। হাসপাতালের এক মুখপাত্র গতকাল মঙ্গলবার এ কথা জানান। ওই মুখপাত্র আরও বলেন, ৮১ বছর বয়সী মুবারককে হাসপাতালে কতদিন থাকতে হবে, তা এখনো বলা যাচ্ছে না। তবে চিকিত্সকেরা আগামীকালের মধ্যে তাঁর অবস্থার অগ্রগতি সম্পর্কে জানাবেন। রয়টার্স।মৃতদেহ উদ্ধারসাইপ্রাসের সাবেক প্রেসিডেন্ট তাসোস পাপাদোপুলোসের চুরি যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সে দেশের পুলিশ নিশ্চিত করেছে। ২০০৮ সালের ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হয়ে তাসোস মারা যান। গত ডিসেম্বরে সমাধির পাটাতন সরিয়ে কে বা কারা তাঁর লাশটি চুরি করে। তবে কয়েক দিন আগে নিকোসিয়া নামের একটি সমাধিক্ষেত্র থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, মৃতদেহটি যে প্রেসিডেন্ট তাসোসেরই, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁরা নিশ্চিত হয়েছেন। বিবিসি।প্রবীণ নারীর মৃত্যুযুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ নারী ম্যারি জোসেফাইন রে নিউ হ্যাম্পশায়ারের একটি নার্সিং হোমে গত রোববার ১১৪ বছর বয়সে মারা গেছেন। ১৮৯৫ সালের ১৭ মে তিনি কানাডায় জন্ম নেন। মাত্র তিন বছর বয়সে তিনি বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। ১৯২৩ সালে তিনি ওয়াল্টার নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। ওয়াল্টার ১৯৬৭ সালে মারা গেছেন। ম্যারি জোসেফাইন দুই ছেলে, আট নাতি, তাঁদের ঘরের ১৩ ছেলেমেয়ে রেখে গেছেন। এএফপি।