সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডেমালয়েশিয়ায় গতকাল বুধবার একটি পোশাকের দোকানে অগ্নিকাণ্ডে ভারতীয় চার নাগরিক মারা গেছে। কর্তৃপক্ষ ধারণা করছে, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন লাগিয়ে দেয়। পুলিশ বলেছে, জোহর প্রদেশের দ্বিতল ভবনের ওই দোকানে কয়েকজন দুষ্কৃতকারী ভোরের দিকে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সেখান থেকে ভারতীয় চার নাগরিকের মৃতদেহ উদ্ধার করেন। অগ্নিকাণ্ডের সময় তাঁরা ভবনের প্রথম তলায় ঘুমিয়ে ছিলেন মনে করছেন স্থানীয় দমকল বাহিনীর উপপরিচালক সুক সানি হাশিম। পিটিআই অনলাইন।আবিষ্কারঅস্ট্রেলিয়ার প্রত্নতত্ত্ববিদেরা ৪০ হাজার বছরের পুরোনো একটি স্থান খুঁজে পেয়েছেন। দেশটির আদিবাসী নেতারা ওই স্থানে বৈঠক করতেন। নতুন এ জায়গা আবিষ্কারে নেতৃত্বদানকারী তাসমানিয়া অ্যাবোরোজিনাল সেন্টারের মাইকেল মানসাল জানান, অস্ট্রেলিয়ায় বসতি স্থাপনকারী প্রথম শ্বেতাঙ্গ গোত্রটি সম্ভবত ওখানে বৈঠক করেছিল। একটি রাস্তার কাজ করতে গিয়ে ওই জায়গার খোঁজ মেলে। এএফপি।ঋণশ্রীলঙ্কাকে ২৯ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির বিমানবন্দর নির্মাণ ও রেললাইন সম্প্রসারণের জন্য এ ঋণ দেওয়া হয়। কলম্বোয় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা বলা হয়েছে। মন্ত্রণালয় জানায়, চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক শ্রীলঙ্কার দক্ষিণে আন্তর্জাতিক মানের দ্বিতীয় আরেকটি বিমানবন্দর নির্মাণের জন্য ১৯ কোটি ডলার এবং দ্বীপের রেললাইন সম্প্রসারণের জন্য ১০ কোটি ডলার ঋণ দিয়েছে। বেইজিংয়ে গত সপ্তাহে এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এএফপি।ধর্মীয় নেতার মৃত্যুমিসরের সুন্নি সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা শেখ মুহাম্মাদ সাঈদ তাঁতাবি গতকাল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কায়রোর উদ্দেশে যাত্রার জন্য রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং সিঁড়িতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে রিয়াদের আমির সুলতান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি কায়রোর আল-আজহার মসজিদের প্রধান ইমাম ছিলেন। তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রিয়াদে যান। এএফপি।