সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ জন নিহতপাকিস্তানের উত্তর-পশ্চিমে উপজাতীয় এলাকায় মার্কিন বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছ। একটি মার্কিন গোয়েন্দা বিমান থেকে গত বুধবার গভীর রাতে উত্তর ওয়াজিরিস্তানে ওই হামলা চালানো হয়। এতে একটি ভবন ও একটি গাড়ি বিধ্বস্ত হলে হতাহতের ওই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। আফগানিস্তান সীমান্ত-সংলগ্ন ওই পার্বত্য এলাকাকে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের ঘাঁটি হিসেবে গণ্য করা হয়। এএফপি।