সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্নকে ভালোবাসত...অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিহত ভারতের তিন বছরের শিশু গুরশান সিংয়ের মা হারপ্রিত কৌর চান্না বলেছেন, সন্তানের মৃত্যুর ব্যাপারে কোনো ধরনের আপস বা মীমাংসা করবেন না তিনি। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার এসবিএস রেডিওর পাঞ্জাবি অনুষ্ঠানে হারপ্রিত এ কথা বলেন। তিনি বলেন, গুরশান মেলবোর্নকে ভালোবাসত। সে এখানে থাকতে চাইত। ৪ মার্চ মেলবোর্নের রাস্তার পাশে গুরশানের মৃতদেহ পাওয়া যায়। এএফপি।উত্পাদন বেড়েছেভারতে জানুয়ারিতে শিল্পোত্পাদন বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। গতকাল শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে বলা হয়, শিল্প খাতে আগের বছরের তুলনায় উত্পাদন বৃদ্ধি পেয়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। ডিসেম্বরের হিসাব অনুযায়ী দেশের খনি, শিল্পকারখানা ও সেবা খাতে প্রবৃদ্ধি ১৭ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, অর্থনীতিতে প্রবৃদ্ধির হার চলতি বছর ৭ দশমিক ২ শতাংশ হলেও আগামী বছর ৮ দশমিক ৭৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। এএফপি।উদ্ধারকাজাখস্তানের সাবেক রাজধানী আলমাতার পাশের দুটি অঞ্চলে গত বৃহস্পতিবার দুটি বাঁধ ভেঙে গেলে তিন হাজারের বেশি মানুষ বন্যার কবলে পড়ে। এ ঘটনার পর ৩০০-এর মতো উদ্ধারকর্মী জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হাজারখানেক লোককে দুর্গত এলাকা থেকে উদ্ধার করেছেন। দেশটির জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে। বন্যার পানির তোড়ে আলমাতার সঙ্গে যোগাযোগের প্রধান মহাসড়কের একটি সেতু ভেঙে গেছে। এএফপি।