সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বিমান ছিটকে পড়েনাইজেরিয়ার পোর্ট হারকোর্ট বিমানবন্দরের রানওয়েতে একটি বিমান ছিটকে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। দেশটির বিমান বাহিনী সূত্রে বলা হয়েছে, গত শুক্রবার আবুজা থেকে ৪৭ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিমানটি উড্ডয়নের পরেই ত্রুটি দেখা দেয়। বৈমানিক তাত্ক্ষণিকভাবে বিমানটি নিয়ে রানওয়েতে অবতরণ করার চেষ্টা করলে তা ছিটকে পড়ে। এতে বিমানটির ব্যাপক ক্ষতি হয়। বিমানবন্দরের উদ্ধারকর্মীরা আহত ১০ আরোহীকে হাসপাতালে ভর্তি করেন। এএফপি।নেকড়ের আক্রমণেযুক্তরাষ্ট্রের আলাস্কার একটি প্রত্যন্ত গ্রামে নেকড়ের আক্রমণে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে নখের আঁচড় দেখে বিশেষজ্ঞরা এ ধারণা করছেন। ওই গ্রামটিতে নেকড়ের আনাগোনাও বেশি। কেনডিক বারনার (৩২) নামের ওই শিক্ষক শরীরচর্চার জন্য বের হলে তাঁকে নেকড়ে আক্রমণ করে। সড়কের পাশে একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিবিসি অনলাইন।