সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল ছেড়েছেনযুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার হাসপাতাল ছেড়েছেন। গতকাল রোববার দক্ষিণ কোরীয় একটি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। পাকস্থলীতে ব্যথার কারণে গত শনিবার সিউলের সেভারেন্স হাসপাতালে ভর্তি হন ৮৬ বছরের এই কূটনীতিক। কর্মকর্তারা জানান, একটি নিরাপত্তা ফোরামে যোগ দিতে গত সপ্তাহে তিনি সিউলে পৌঁছান। শনিবারই তাঁর দেশে ফেরার কথা ছিল। পিটিআই।হামাস নেতা গ্রেপ্তারইসরায়েলি সেনাবাহিনী হামাস আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা মাহের উদাকে (৪৭) গ্রেপ্তার করেছে। ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করে জানান, হামাস নেতা উদাকে পশ্চিম তীরের রামাল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কয়েক বছর ধরে তাঁকে পাকড়াও করার চেষ্টা চলছিল। ১৯৯০ সালের দিকে ইসরায়েলে সিরিজ আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ৭০ জনের প্রাণহানি ঘটে। এ হামলার সঙ্গে উদা জড়িত বলে ইসরায়েল দাবি করছে। এএফপি।কারাগার ধ্বংসব্রাজিলের শত বছরের পুরোনো একটি কারাগার বিস্ফোরকের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। রিও ডি জেনিরোতে অবস্থিত এ কারাগারটি ১৮৫০ সালে প্রতিষ্ঠিত হয়। কারাগারটির স্থলে সরকারি উদ্যোগে আবাসন প্রকল্প তৈরি করা হবে। সেখানে ভাসমান মানুষের থাকার জন্য সুব্যবস্থা করা হবে। গত শনিবার কারাগারটি ধ্বংস করার সময় পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণ থেকে নিরাপত্তার জন্য ওই এলাকার ১০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এএফপি।