সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
জান্তাপ্রধানের সঙ্গে সাক্ষাত্মিয়ানমারের জান্তাপ্রধান থান শুয়ের সঙ্গে সাক্ষাত্ করলেন পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের রাজকন্যা মহা চাকরি সিরিনধর্ন। গতকাল সোমবার রাজধানী নেপিডোতে সিরিনধর্ন এ সাক্ষাত্ করেন। সিরিন তিন দিনের সফরে গতকালই ব্যাংকক থেকে একটি বিশেষ বিমানে মিয়ানমারে পৌঁছান। থাইল্যান্ডের জনগণের কাছে প্রিয় এই রাজকন্যা তাঁর এ সফরে দেশটির দক্ষিণাঞ্চলে ২০০৮ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় নার্গিসে বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন। এর আগে সিরিনধর্ন ২০০৩ সালে সর্বশেষ মিয়ানমার সফর করেন। এএফপি।গ্রেপ্তার ৬৯রাশিয়ার মাফিয়াদের বিরুদ্ধে ইউরোপের কয়েকটি দেশে পরিচালিত এক অভিযানে ৬৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের পুলিশ গতকাল সোমবার জানায়, চলমান অভিযানে স্পেনে আটক করা হয়েছে ২৪ ব্যক্তিকে। বাকি ৪৫ ব্যক্তিকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়। স্পেনে মাদক পাচারকারী ও সংঘবদ্ধ অপরাধীচক্র ধরতে পুলিশের একটি বিশেষ ইউনিট এ অভিযান চালায়। দেশটির সরকারি রেডিওতে বলা হয়, আটক ব্যক্তিদের অধিকাংশই রাশিয়ার নাগরিক। দুর্নীতি ও অবৈধ উপায়ে মাদক পাচারের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। এএফপি।বাস নদীতেভারতের রাজস্থান রাজ্যে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে ২৬ জন ছাত্র ও শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৪ জন। আহত ব্যক্তিদের মাধেপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোরে সোয়াইমাধেপুর জেলায় এ ঘটনা ঘটে। সকালে ঝালোয়ার জেলার খানপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ৬০ জন ছাত্র-শিক্ষক বৃন্দাবন সফর শেষে ফেরার পথে সোয়াইমাধেপুর-দৌশা সীমান্তের কাছে একটি ব্রিজের ওপর পণ্যবাহী যানের সঙ্গে বাসটি ধাক্কা খেয়ে নদীতে পড়ে গেলে ঘটনাস্থলে ২১ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান। কলকাতা প্রতিনিধিচলে গেলেন গ্রেভসষাটের দশকের জনপ্রিয় হলিউড-অভিনেতা পিটার গ্রেভস আর নেই। গত রোববার তিনি লস অ্যাঞ্জেলেসের বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ষাটের দশকের টেলিভিশন ধারাবাহিক চলচ্চিত্র মিশন ইমপসিবল করে জনপ্রিয় হয়ে ওঠেন। পরিবার থেকে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। গ্রেভস ১৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিবিসি অনলাইন।কারজাইয়ের আহ্বানআফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আফগানিস্তান ও পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলায় একটি ‘অভিন্ন কৌশল’ প্রণয়নের আহ্বান জানিয়েছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ আহ্বান জানান। কারজাই গিলানিকে বলেন, পাশাপাশি দেশগুলোর পরিস্থিতি প্রায় একই রকম। এক দেশের সহিংসতার ধরনের সঙ্গে অন্য দেশের সহিংসতার বেশ মিল আছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও সামরিকতন্ত্রের বিরুদ্ধে শক্তি অর্জনে উভয় দেশেরই পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এএফপি।