সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়িষ্যা হচ্ছে ওডিশাবদলে যাচ্ছে ভারতের ওড়িষ্যা বা উড়িষ্যা রাজ্যের নাম। হচ্ছে নতুন নাম ওডিশা। একই সঙ্গে ভাষার নামও বদলে ওড়িয়ার স্থলে হচ্ছে ওডিশা ভাষা। এ সংক্রান্ত পৃথক দুটি বিল গত সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এই বিল লোকসভায় পাস হওয়ার পর উড়িষ্যা হয়ে যাবে ওডিশা। এর আগে একইভাবে বোম্বাই হয়েছিল মুম্বাই, ক্যালকাটা হয়েছিল কলকাতা, বাঙ্গালোর হয়েছিল বেঙ্গালুরু, পন্ডিচেরি হয়েছিল পুদুচেরি এবং মাদ্রাজ হয়েছিল চেন্নাই। কলকাতা প্রতিনিধি।২৫ শ্রমিকের মৃত্যুচীনে একটি কয়লাখনিতে আগুন ধরে কমপক্ষে ২৫ জন খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌতে এ দুর্ঘটনা ঘটে। খনি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, খনির একটি বড় গর্তে বৈদ্যুতিক তারে আগুন লেগে গেলে সেখানে থাকা ৩১ খনিশ্রমিকের মধ্যে ২৫ জন অগ্নিদগ্ধ হয়ে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। বাকি ছয়জন সেখান থেকে বেরিয়ে আসতে সমর্থ হন। এএফপি।স্ক্যানার শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের পুরো শরীর পরীক্ষা করতে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ আশা করছে, এ বিমানবন্দরে এ ধরনের আরও কয়েকটি স্ক্যানার শিগগির বসানো হবে। গত ২৫ ডিসেম্বর বড়দিনে একটি বিমান উড়িয়ে দেওয়ার আল-কায়েদার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তখন থেকে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এ স্ক্যানার বসানো হলো। এ স্ক্যানারের মাধ্যমে একজন যাত্রীর শরীরে তন্নতন্ন করে তল্লাশি করা সম্ভব। তার পোশাকের ভেতর কোথাও কোনো বিস্ফোরক বা অস্ত্র রাখা আছে কি না, এ মেশিন তা খুঁজে বের করবে। মেশিনটি ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১-এ স্থাপন করা হয়েছে। এটি দেখে মনে হবে, নীল রঙের দুটি টেলিফোন বুথ পাশাপাশি রাখা হয়েছে। পিটিআই অনলাইন।