সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস-ট্রাক সংঘর্ষআফগানিস্তানের উত্তরাঞ্চলে গতকাল বুধবার একটি সংকীর্ণ গিরিপথে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন যাত্রী নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাবুল থেকে একটি বাস সংকীর্ণ সালাং গিরিপথ দিয়ে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৩৫ জন যাত্রী প্রাণ হারায়। এএফপি।নতুন প্রধানজাতিসংঘের মহাসচিব বান কি বুন ইউনিসেফের নতুন প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞ অ্যান্টনি লেককে নিয়োগ করেছেন। এত দিন লেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। ইউনিসেফের প্রধান নির্বাহী হিসেবে মে মাসে তিনি সংস্থার বিদায়ী প্রধান সাবেক মার্কিন কৃষিমন্ত্রী অ্যান ভিনেম্যানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। ভিনেম্যান এ বছর এপ্রিলে অবসরে যাচ্ছেন। পিটিআই।খরার কবলে রানওয়েখরার কবলে পড়েছে চীনের ব্যস্ততম একটি বিমানবন্দরের রানওয়ে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া বুধবার জানায়, ইউনান প্রদেশে বর্তমানে ভয়াবহ খরা চলছে। অনাবৃষ্টির কারণে পানির স্তর নিচে নেমে গেছে। খরার কারণে কুনমিং বিমানবন্দরের রানওয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। রয়টার্স।