সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
মুক্তিলাভদারফুরে অপহূত ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) একজন কর্মী গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন। গত অক্টোবর মাসে তাঁকে অপহরণ করা হয়। গুথার লেভেভারে (৩৫) নামের ওই কর্মী পাঁচ বছর ধরে আইসিআরসিতে কর্মরত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি ১৫ মাস দারফুরে দায়িত্ব পালন করেন। ২২ অক্টোবর শাদের সীমান্তবর্তী এলাকার কাছে তিনি অপহূত হন। এএফপিদূতাবাস হবে না ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনার বলেছেন, ফ্রান্স উত্তর কোরিয়ায় কোনো দূতাবাস খুলবে না, তবে বেসরকারি সংস্থাগুলোকে সহায়তা করার জন্য একটা কার্যালয় চালুর পরিকল্পনা তাঁদের রয়েছে। কুচনার গতকাল জাপানের রাজধানীটোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অবশ্যই আমরা কোনো দূতাবাস খুলতে যাচ্ছি না। তবে সেখানে বেসরকারি সংস্থাগুলোর সহায়তাকল্পে একটা কার্যালয় খোলা হবে।’ ইউরোপীয় ইউনিয়নের বেশির ভাগ দেশ ২০০০ সালে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করলেও ফ্রান্স করেনি। এএফপি