সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টারচীন প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক হেলিকপ্টার তৈরি করেছে। এটি ইতিমধ্যেই পূর্বাঞ্চলীয় জিয়াংঝি প্রদেশের জিংদেজহেন এলাকায় অত্যন্ত সফলভাবে উড্ডয়ন করেছে। এসি-৩১৩ মডেলের এই হেলিকপ্টার একসঙ্গে ২৭ জন যাত্রী বা ১৩ দশমিক ৮ টন মালামাল বহন করতে পারবে। হেলিকপ্টারটি ভূমিকম্প, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। বিবিসি।জরিমানাব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভাকে গত বৃহস্পতিবার জরিমানা করেছে সে দেশের নির্বাচন কমিশন। প্রেসিডেন্ট নির্বাচনে নিজের উত্তরসূরি তথা পছন্দের প্রার্থীর পক্ষে আগেভাগে নির্বাচনী প্রচারণা শুরু করায় তাঁকে এ জরিমানা করা হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যেই লুলাকে দুই হাজার ৮০০ ডলার পরিশোধের নির্দেশ দিয়েছে। এএফপি।