সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট জোলোকিয়াভোট জোলোকিয়া। অদ্ভুত এই নামটি কিন্তু একটি মরিচের, যা আমরা নিত্যদিন খাই। এই মরিচের বিশেষত্ব হলো এটি পৃথিবীর সব চেয়ে ঝাল মরিচ। দেখতে ছোট ক্যাপসিকামের মতো। এটি ফলে কেবল ভারতের আসাম রাজ্যে। এবার এই মরিচকে কাজে লাগিয়ে হ্যান্ড গ্রেনেড তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা। এই গ্রেনেড ফাটালেই তার প্রচণ্ড ঝাঁঝে নাকাল হয়ে যাবে জঙ্গি বা সন্ত্রাসীরা। বেশ কয়েক ঘণ্টা তারা চোখে কিছু দেখবে না এবং শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হবে। পরে অবশ্য সব ঠিক হয়ে যাবে। কলকাতা প্রতিনিধি।নাবিকের সততাসততার অনন্য নজির স্থাপন করেছেন চিলির এক নাবিক। সুনামি ও ভূমিকম্পে বিধ্বস্ত চিলির একটি পরিত্যক্ত বাড়ি থেকে সাত হাজার ৬০০ ডলার পেয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। গত শুক্রবার স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। নাবিক কার্লোস গোমেজ বলেন, ‘বাড়ির ধ্বংসাবশেষ অপসারণের সময় আমি এসব ডলার পাই। আমার মনে হয়েছে, তাঁর (ডলারের মালিকের) এসব ডলারের প্রয়োজন আছে। পরে ডলারগুলো পুলিশের কাছে জমা দিই।’ এএফপি।