সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু বিদ্যুৎকেন্দ্রবিদ্যুতের চাহিদা মেটাতে জাপানকে অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরতা কমাতে দেশটি ২০ বছরের মধ্যে অন্তত ১৪টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। দেশটির বাণিজ্যবিষয়ক পত্রিকা নিকেয়ির এক প্রতিবেদনে বলা হয়, জাপান মোট চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ উত্পাদন করতে পারে। বিদ্যুৎ উত্পাদন বাড়াতেই ২০২০ সালের মধ্যে আটটি ও ২০৩০ সালের মধ্যে আরও ছয়টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র করবে সরকার। এএফপি।শিরশ্ছেদতালেবান জঙ্গিরা পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় তিনজনের শিরশ্ছেদ করেছে। গতকাল রোববার পুলিশ উত্তর ওয়াজিরিস্তানে মির আলী শহরের কাছ থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করে। তাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা নিসার খান জানান, লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন বাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনকে হত্যা করা হলো। এএফপি।কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণরাশিয়া গত শনিবার যুক্তরাষ্ট্রের একটি টেলিকম কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে। পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার ওপরে একটি কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়েছে। কেব্ল টেলিভিশন নেটওয়ার্কের জন্য কক্ষপথে স্থাপন করা ইকোস্টার-১৪ নামে ওই কৃত্রিম উপগ্রহটি উত্তর আমেরিকার এক কোটি ৪০ লাখ টেলিভিশন-দর্শককে আরও পরিচ্ছন্ন ছবি দেখাতে সাহায্য করবে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, কাজাখস্তানের বাইকনুর থেকে প্রোটন-এম রকেটের মাধ্যমে ছয় হাজার ৩৭৯ কিলোগ্রাম ওজনের কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। এএফপি।হাতির দাঁতভিয়েতনামের পুলিশ প্রায় এক শ কেজি হাতির দাঁত উদ্ধার করেছে। গতকাল রোববার স্থানীয় টুওই ট্রি পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির চীন সীমান্তের কাছে গত শুক্রবার সকালে একটি প্রাইভেট গাড়ি থেকে পুলিশ এসব হাতির দাঁত উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এএফপি।আত্মঘাতী হামলাআফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গতকাল রোববার আত্মঘাতী বোমা হামলায় ১০ জন বেসামরিক লোক নিহত ও সাতজন আহত হয়েছেন। সেনাবাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে ওই হামলা চালানো হলেও সেটি দৃশ্যত ব্যর্থ হয়। শেষ পর্যন্ত হতাহত হয় বেসামরিক লোকজন। হেলমান্দ প্রাদেশিক সরকারের মুখপাত্র দাউদ আহমেদি জানান, এটি ছিল আত্মঘাতী হামলা। হেলমান্দ প্রদেশের জিরিস্ক এলাকায় স্থানীয় সময় দুপুরে ওই হামলা চালানো হয়। এএফপি।