সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
২১ তালেবান নিহতপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী এলাকায় তালেবান জঙ্গিদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলায় ২১ জন জঙ্গি নিহত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের শহর পেশোয়ারের এক নিরাপত্তা কর্মকর্তা গতকাল বুধবার বলেন, ওরাকজাইয়ের প্রধান শহর কালায়ার শেষ প্রান্ত থেকে জঙ্গিদের নিশ্চিহ্ন করতে পাকিস্তানি সেনাবাহিনী মধ্যরাত থেকে অভিযান শুরু করে। হেলিকপ্টার থেকে তাদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করা হয়। এএফপি।তিন বন্দী জর্জিয়ায়কিউবার গুয়ানতানামো বে কারাগারের তিন বন্দীকে গত মঙ্গলবার জর্জিয়ায় পাঠানো হয়েছে। নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার কারণে বন্দীদের পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। কিউবার গুয়ানতানামো বেতে যুক্তরাষ্ট্রের ওই কারাগার ২০০২ সালে চালু হয়। এ পর্যন্ত ৫৮০-এর বেশি গুয়ানতানামো বন্দীকে সেখান থেকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া। এখনো হুমকিবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এ বছর বিশ্বের কয়েকটি দেশে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে, বার্ড ফ্লুর ভাইরাস এখনো মানুষের জীবনের জন্য একটি হুমকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, এই পর্যন্ত এ বছর মিসর, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ায় ২১ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। তাদের মধ্যে সাতজন মারা গেছে। এএফপি।২১৪ জঙ্গিকে মুক্তিলিবিয়া বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ২১৪ জন ইসলামি জঙ্গিকে মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়া ২১৪ জনের মধ্যে ৩৪ জন লিবিয়ান ইসলামিক ফাইটিং গ্রুপের সদস্য বলে জানা গেছে। এই সংগঠনটির সঙ্গে ওসামা বিন লাদেনের আল-কায়েদার যোগসাজশ আছে বলে সন্দেহ করা হয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে মোয়াম্মের গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রের অভিযোগও আছে। লিবিয়ার নেতা মোয়াম্মের গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম বলেন, ‘তাঁদের মুক্তি দেওয়ার মাধ্যমে আমরা পুনর্বাসন কর্মসূচি শেষ করব। বিবিসি।