সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বৈঠকজাতিসংঘের শীর্ষ কর্মকর্তা স্ট্যাফন ডি মিস্তুরা আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী হিজব-ই-ইসলামির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। ওই গোষ্ঠী আফগান সরকারের প্রতি শান্তি প্রস্তাব দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের সমর্থক হিজব-ই-ইসলামির ওই প্রতিনিধিদলের সঙ্গে কাবুলে বৈঠক করেন ডি মিস্তুরা। এএফপি।পরমাণু বিদ্যুেকন্দ্রচীনের তিয়ানওয়ানে দুটি পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ করবে রাশিয়া। এ লক্ষ্যে দেশটির সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি সই করেছে রাশিয়া। বিদ্যুেকন্দ্র দুটির প্রতিটির উত্পাদনক্ষমতা হবে এক হাজার মেগাওয়াট। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত পরমাণু সংস্থা অ্যাটমোসট্রয়এক্সপোর্ট গত বুধবার এ কথা জানিয়েছে। রাশিয়া এর আগে তিয়ানওয়ানে এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও দুটি পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ করেছে। এর প্রথমটি চালু করা হয় ২০০৭ সালের জুন মাসে, আর দ্বিতীয়টি চালু হয় একই বছরের সেপ্টেম্বরে। এএফপি।