সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডনাকডাকার শব্দে অস্থির হয়ে রুমমেটকে হত্যার দায়ে চীনে এক ছাত্রকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে। সিনহুয়ার খবরে বলা হয়, গুও লিউয়ি নামের ওই ছাত্র রুমমেটের নাকডাকার শব্দ সহ্য করতে না পেরে গত বছর নভেম্বরে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনের একটি আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ ছাড়া নিহত ব্যক্তির পরিবারকে ৩৯ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় লিউয়ির পরিবারকে। জেলে থাকা অবস্থায় লিউয়ি যদি আগামী দুই বছর কোনো অপরাধ না করে, তাহলে ওই মৃত্যুদণ্ডাদেশ স্বয়ংক্রিয়ভাবে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হবে।