সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবারা বুশ হাসপাতালেহঠাৎ অসুস্থ হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশকে (৮৪) টেক্সাসের হিউস্টনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিবিএস টেলিভিশন গত শনিবার এ তথ্য জানিয়েছে। বুশ পরিবারের মুখপাত্র জিম অ্যাপলবাইয়ের বরাত দিয়ে টেলিভিশনের খবরে বলা হয়, বারবারা বুশের ব্যক্তিগত চিকিৎসকের অনুরোধে মেথডিস্ট হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। গত দুই বছরে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করা হলো সাবেক এই ফার্স্ট লেডিকে। এএফপি। প্রবেশে কড়াকড়িইহুদিদের পবিত্র পাসোভার উৎসব সামনে রেখে গতকাল রোববার থেকে পশ্চিম তীরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সপ্তাহব্যাপী পাসোভার উৎসব আজ সোমবার সূর্যাস্তের পর থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে পশ্চিম তীরে প্রবেশপথ বন্ধ রাখা হবে। তবে জরুরি চিকিৎসাপ্রার্থী, ত্রাণসামগ্রী সরবরাহকারী, পেশাদারি ব্যক্তি ও ছাত্ররা বিশেষ অনুমতি নিয়ে প্রবেশের সুযোগ পাবে। ৬ এপ্রিল এই কড়াকড়ি তুলে নেওয়া হবে। এএফপি।দেশে ফিরেছেনমিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক গত শনিবার জার্মানি থেকে দেশে ফিরেছেন। তিন সপ্তাহ আগে জার্মানিতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পিত্তথলি অপসারণ করা হয়। জার্মানির হেইডেলবার্গ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, হোসনি মোবারক সুস্থ আছেন। তবে স্বাভাবিক কাজ শুরুর আগে তাঁকে আরও অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে। জার্মানি থেকে শনিবার একটি বিশেষ বিমানে মোবারক লোহিত সাগরের শারম আল-শেখ অবকাশযাপন কেন্দ্রে পৌঁছান। পিটিআই।