সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বিশ্বযুদ্ধের বোমাজার্মানিতে ছয় বছরের এক শিশু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিস্ফোরিত একটি বোমা কুড়িয়ে পেয়েছে। বার্লিনের কোপেনিক এলাকায় একটি পার্কে দাদার সঙ্গে বেড়াতে গিয়ে শিশুটি ওই বোমা কুড়িয়ে পায়। পুলিশ বলেছে, ছেলেটি লাল রঙের ধাতব মোড়কে ঢাকা প্রায় ৬০ সেন্টিমিটার লম্বা বোমাটি পরিত্যক্ত অবস্থায় পায়। সে তার দাদাকে সেটি দেখালে তিনি পুলিশকে খবর দেন। বিশেষজ্ঞরা বলেছেন, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান থেকে ফেলা হয়েছিল বলে তাঁরা ধারণা করছেন। এএফপি।চিলিতে ভূমিকম্পচিলিতে গত রোববার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প তথ্যকেন্দ্র জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কনসেপসিওন শহরের ১৬৬ কিলোমিটার উত্তরে। এএফপি।