সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
কূটনীতিককে মুক্তিইরানের গোয়েন্দা সংস্থা তাদের দেশের অপহূত এক কূটনীতিককে মুক্ত করে এনেছে। হেশমাতুল্লাহ আত্তারজাদেহ নামের ওই কূটনীতিক ২০০৮ সালের ১৩ নভেম্বর পাকিস্তানের পেশোয়ারে অপহূত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সংবাদে বলা হয়, গোয়েন্দারা জটিল গোয়েন্দা-তৎপরতা চালিয়ে তাঁকে উদ্ধার করে ইরানে নিয়ে আসে। ইরানের গোয়েন্দামন্ত্রী হেইদার মোসলেহি জানান, কূটনীতিককে মুক্তির ব্যবস্থা করতে বলা হয়েছিল পাকিস্তানকে। কিন্তু তারা তা করতে পারেনি। এএফপি।৬৭ ভেড়ার মৃত্যু জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফ্রেইবার্গ শহরে মালবাহী ট্রেনের চাপায় অন্তত ৬৭টি ভেড়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেক ভেড়া। গত সোমবার ভোরে একদল ভেড়া দুটি কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে রেললাইনের ওপর এলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের চালক রেললাইনের ওপর ভেড়ার দলকে দেখার পর ট্রেনটি থামানোর চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে যায়। দুর্ঘটনায় ট্রেন বা এর চালকের কোনো ক্ষতি হয়নি। এএফপি।