সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত মঙ্গলবার ভোরে এক ব্যক্তির মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। খুন ও ধর্ষণের দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। টেক্সাসে এ নিয়ে এ বছর পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। কারা কর্মকর্তারা জানান, ফ্রাঙ্কলিন ডিওয়েন নামের ওই ব্যক্তি ১৯৯৮ সালে একজনকে অপহরণের পর গুলি করে হত্যা করে। ফ্রাঙ্কলিন ওই ব্যক্তির বোনকেও ধর্ষণ করে। এ অপরাধেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এএফপি।বিস্ফোরণরাশিয়ার দাগেস্তানে গতকাল বুধবার দুটি বোমা বিস্ফোরণে একজন পদস্থ পুলিশ কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন। অশান্ত দাগেস্তানের কিজলার শহরে ওই বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায় একজন আত্মঘাতী হামলাকারী। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। মস্কোর পাতালরেলে গত সোমবার দুটি আত্মঘাতী বোমা হামলায় ৩৯ জন নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই এ বিস্ফোরণ ঘটানো হলো। রয়টার্স।চলন্ত হাসপাতালকলকাতা পুলিশ শহরে চালু করেছে চলন্ত হাসপাতাল। যার পোশাকি নাম ‘ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স’। আপাতত ১২টি অ্যাম্বুলেন্স চলন্ত হাসপাতালের কাজ শুরু হয়েছে। শহরের ১২টি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থলে থাকছে এসব অ্যাম্বুলেন্স। এতে থাকছেন স্বাস্থ্যকর্মী এবং পুলিশ। অ্যাম্বুলেন্সে রয়েছে তাত্ক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা। শহরের কোথাও দুর্ঘটনার খবর পেলেই ছুটে যায় এই অ্যাম্বুলেন্স। প্রথমে চলন্ত এই হাসপাতালে শুরু হয় চিকিৎসা। গত সোমবার থেকে চলন্ত হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। কলকাতা প্রতিনিধি।যুবকের মৃত্যুযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সর্বোচ্চ ভবন অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং থেকে পড়ে গতকাল মঙ্গলবার এক যুবক নিহত হয়েছে। পুলিশের একজন মুখপাত্র কেভিন হায়েস বলেন, ২১ বছর বয়সী যুবকটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ভবনের ৮৬তম তলা থেকে যুবকটি পড়ে যায়। তার পড়ে যাওয়ার কারণ জানা যায়নি। এএফপি।