সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
মোশাররফের দলনতুন রাজনৈতিক দল গড়ছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি দল গঠনের ঘোষণা করবেন। দলের নাম হবে অল পাকিস্তান মুসলিম লীগ। গত বুধবার পারভেজ মোশাররফের ঘনিষ্ঠ সূত্রে এ কথা জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, মোশাররফ গত ১০ দিন ধরে দুবাইয়ে রয়েছেন। কয়েকজন সাবেক সহকারীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকে নতুন দলের পদাধিকারীদের তালিকাও স্থির করা হয়েছে। মোশাররফের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, এ বছরের নভেম্বর মাসের পরই মোশাররফকে রাজনীতিতে দেখা যেতে পারে। আনন্দবাজার পত্রিকা। ওবামার আমন্ত্রণেভারতের রূপবিশেষজ্ঞ শাহনাজ হুসেন এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে ওয়াশিংটনে যাচ্ছেন। তিনি হোয়াইট হাউসে ২৬ ও ২৭ এপ্রিল একটি বাণিজ্য বৈঠকে যোগ দেবেন। শাহনাজ বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামার জন্য হাজার বছরের পুরোনো রূপচর্চার আয়ুর্বেদিক একটি জারে ভরে নিয়ে যাচ্ছেন। হোয়াইট হাউস ছাড়াও শাহনাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে বক্তব্য দেবেন। সেমিনারের বিষয়বস্তু হচ্ছে কোনো প্রচার ছাড়া কীভাবে একটি ব্র্যান্ডকে জনপ্রিয় করা যায়। মুম্বাই প্রতিনিধি।