সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
রেললাইনে বিস্ফোরণভারতের জন্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা বৃহস্পতিবার রাতে একটি রেললাইনের অংশবিশেষ উড়িয়ে দিয়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নপুর গ্রামের কাছে অবন্তীপুর ও কাকপুরা স্টেশনের মাঝে রেললাইনটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় জঙ্গিরা। এই বিস্ফোরণে রেললাইনের দুই ফুট অংশ উড়ে গেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। রেললাইন উড়ে যাওয়ায় উত্তরের সঙ্গে দক্ষিণ কাশ্মীরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাত্র দুই বছর আগে এই রেললাইন চালু হয়। উল্লেখ্য, কাশ্মীরে এই প্রথম রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটাল জঙ্গিরা। কলকাতা প্রতিনিধি।ঝোড়ো বাতাসেপ্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে গতকাল শুক্রবার সকালে টোকিওর হানেদা বিমানবন্দরে ৮০টির বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এতে ১২ হাজারের বেশি যাত্রী দুর্ভোগের শিকার হয়েছে। জাপান এয়ারলাইনস জানায়, তাদের ৫৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং আট হাজারের বেশি যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে। এদিকে অল নিপ্পন এয়ারওয়েজ জানায়, তাদের ৩০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং প্রায় সাড়ে চার হাজার যাত্রী দুর্ভোগের শিকার হয়েছে। এএফপি। সাংবাদিক নিখোঁজআফগানিস্তানে জাপানের একজন ফ্রিল্যান্স সাংবাদিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় একজন গাইডের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়, কসুকু তুনেকা (৪০) নামের ওই সাংবাদিককে তালেবান-নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে অপহরণ করা হয়েছে। কসুকু বিভিন্ন সময়ে রাশিয়ার চেচনিয়া ও ইরাক-যুদ্ধের খবর সংগ্রহ করেছেন। তিনি আফগানিস্তানে প্রবেশ করেন গত মাসে। সে সময় তিনি কাবুল ও জালালাবাদ সফর করেন। তিনি গত বুধবার তালেবান-নিয়ন্ত্রিত আফগনিস্তানের উত্তরাঞ্চলে প্রবেশ করেন। এএফপি।