সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
১৪ জন নিহত দক্ষিণ বাগদাদের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। তবে পুলিশ গতকাল শনিবার জানিয়েছে নিহতের সংখ্যা ২৫। পুলিশ জানায়, বন্দুকধারীদের পরনে ছিল ইরাকি সেনাবাহিনীর পোশাক। তারা শুক্রবার গভীর রইরাকের রাজধানীর অন্তর্গত রাশিদ জেলার সুন্নি মুসলমানঅধ্যুষিত সুফিয়া গ্রামের তিনটি বাড়িতে হামলা চালায়।পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তিরা হাতকড়া পরা অবস্থায় ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা ১৪। কিন্তু পুলিশ এ ঘটনায় ২৫ জন নিহত হওয়ার দাবি করেছে। রয়টার্স।ন্যাটো সেনার গুলিতেআফগানিস্তানে ন্যাটো সেনার গুলিতে ছয় আফগান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গত শুক্রবার রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় এ ঘটনা ঘটে বলে আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। তবে একই রাতে কুন্দুজ এলাকায় তালেবানদের হামলায় তিনজন জার্মানি সেনা নিহত হওয়ার ঘটনার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা জানা যায়নি। এএফপি।অন্ধ শিল্পীর রেকর্ডতুরস্কের অন্ধ পপশিল্পী মেতিন সেনতার্ক গত শুক্রবার ঘণ্টায় ৩০০ কিলোমিটারের কাছাকাছি গতিতে গাড়ি চালিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। গিনেজ বুকে উঠে এসেছে তাঁর নাম। অন্ধচালকদের মধ্যে তিনি এখন বিশ্বের দ্রুততম চালক। গিনেজ বুকের কর্মকর্তারা বলেছেন, তুরস্কের পূর্বাঞ্চলীয় আরফা বিমানবন্দরে ফেরারি এফ ৪৩০ মডেলের একটি গাড়ি চালিয়ে সেনতার্ক এ রেকর্ড করেন। তাঁর গাড়ির গড় গতিবেগ ছিল ঘণ্টায় ২৯২ দশমিক ৮৯ কিলোমিটার। রয়টার্স।রিংটোনের দাওয়াইজাপানে বসন্তকালে হাজার হাজার গাছে চেরি ফুল ফোটে। এ সময়টাতে সাদা ও গোলাপি পাপড়িতে ছেয়ে যায় রাস্তাঘাট। ফুলের সৌরভের সঙ্গে সঙ্গে কিছু দুর্ভোগও পোহাতে হয় জাপানিদের। চেরি ফুলের রেণু বাতাসে মিশে তা মানুষের নাসারন্ধ্রে ঢুকে পড়ে। এ থেকে ‘হে ফিভার’ নামে এক ধরনের জ্বর হয়ে থাকে। কিন্তু একটি মুঠোফোনের রিংটোন ফার্ম বলেছে, তারা বিশেষ এক ধরনের রিংটোন আবিষ্কার করেছে, যা বাজিয়ে মুঠোফোন নাকের নিচে ধরলে নাসারন্ধ্রে জমা হয়ে থাকা চেরির রেণু আপনা-আপনি পরিষ্কার হয়ে যায়। এএফপি।অস্ত্র বিক্রি বাতিলপাকিস্তানের কাছে প্রায় ১৬০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির প্রক্রিয়া স্থগিত করেছে ফ্রান্স। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির একজন মুখপাত্র শুক্রবার বলেছেন পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানের জন্য ফ্রান্স বেশকিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে চেয়েছিল। কিন্তু সে পরিকল্পনা স্থগিত করা হয়েছে। রয়টার্স।