সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রশিক্ষণ দেবে চীনযোগাযোগ উপগ্রহ পরিচালনার ব্যাপারে বলিভিয়ার ৭৪ জন নাগরিককে প্রশিক্ষণ দেবেন চীনা বিজ্ঞানীরা। গত ১ এপ্রিল বলিভিয়ার রাজধানী লা পাজে চীনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এ প্রশিক্ষণ দেওয়া হবে। আরেকটি সমঝোতা স্মারক অনুযায়ী চীন বলিভিয়ার টুপাক কাটারি টেলিযোগাযোগ উপগ্রহ নির্মাণ ও উেক্ষপণ করবে। বলিভিয়ার টেলিযোগাযোগ-বিষয়ক ভাইস মিনিস্টার রয় মেনডেজ বলেন, আশা করা হচ্ছে তিন বছরের মধ্যে এ উপগ্রহ দুটি আর্থ-স্টেশনের মাধ্যমে বলিভিয়া ও লাতিন আমেরিকায় সংকেত পাঠাতে শুরু করবে। পিটিআই।পুলিশের বিরুদ্ধে মামলাযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা করা হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্রের ডেইলি নিউজ-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। গত ফেব্রুয়ারিতে কুইন্সের জুনিয়র হাইস্কুলের ওই ছাত্রী শ্রেণীকক্ষের বেঞ্চে কলম দিয়ে লেখে, ‘আমি আমার বন্ধু অ্যাবি ও ফেইথকে ভালোবাসি।’ এতে শিক্ষকেরা মেয়েটিকে টেনেহিঁচড়ে ডিনের দপ্তরে নিয়ে যান। পুলিশ এসে মেয়েটিকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে দুই ঘণ্টারও বেশি সময় থানায় আটকে রাখে। এএফপি।