সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মী খুনশ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের এক কর্মী বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনের আগে প্রচারণাকালে এটাই প্রথম হত্যাকাণ্ড। পুলিশ গতকাল সোমবার এ কথা জানিয়েছে। শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা কুরুনেগালায় গত রোববার রাতে ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ) ওই কর্মীকে হত্যা করে বন্দুকধারীরা। এক পুলিশ কর্মকর্তা বলেন, বন্দুকধারীরা একটি গাড়িতে চড়ে এসে জনতার ভিড়ের মধ্যে গুলি চালিয়ে ইউপিএফএ কর্মীকে হত্যা করে। বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর মনিটরিং ইলেকশন ভায়োলেন্স (সিএমইভি) গত শনিবার পর্যন্ত ৩২৫টি নির্বাচনী সহিংসতার খবর প্রকাশ করেছে। তার মধ্যে ৪৬টিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এএফপি।