সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ দত্তক!ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার কার্যনির্বাহী সভাপতি উদ্ধব ঠাকরে একজোড়া বাঘ দত্তক চেয়ে মুম্বাইয়ের সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছেন। উদ্ধব ঠাকরে হলেন শিবসেনার প্রধান বাল ঠাকরের তৃতীয় ছেলে। চিঠিতে উদ্ধব ঠাকরে লিখেছেন, তিনি চান বন্য প্রাণী সংরক্ষণের আন্দোলনে শরিক হতে। শুধু তা-ই নয়, এই আন্দোলনের প্রচারেও তিনি নামতে চান। তাই তিনি একজোড়া বাঘ দত্তক নিতে চান। ন্যাশনাল পার্কের পরিচালক পি এন মুন্ডে সোমবার ওই চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, উদ্ধব ঠাকরে একজোড়া বাঘ দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। কলকাতা প্রতিনিধি।আরজির সুযোগশারজায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ জন ভারতীয়কে আবেদনের সুযোগ দিল সংযুক্ত আরব আমিরাত। দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের বিচারব্যবস্থার ওপর যথেষ্ট আস্থাশীল। আবেদন করা হলে সাজাপ্রাপ্ত ভারতীয়দের সুবিচারই হবে।’ গত বছর এক পাকিস্তানিকে হত্যার অভিযোগে সম্প্রতি ১৭ জন ভারতীয়র মৃত্যুদণ্ডের নির্দেশ দেন শারজার একটি শরিয়া আদালত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ এই রায়কে দুঃখজনক বলে আখ্যা দিয়ে সাজাপ্রাপ্তদের সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন। এই সাজার বিরুদ্ধে তাঁদের আবেদন করার সব খরচ বহনেরও আশ্বাস দেন। আনন্দবাজার পত্রিকা।