সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গতকাল বুধবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৮। এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আচেহ প্রদেশের সিনাবাং থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৪৬ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোর সোয়া পাঁচটায় এটি আঘাত হানে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়ানি। তবে ভূমিকম্পের ফলে সেখানে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘরবাড়ি থেকে তারা বের হয়ে আসে। এএফপি।মোবাইল ফোন উদ্ধারবিহারের এক কারাগারে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে বন্দীদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই কারাগার থেকে ছয়টি মোবাইল ফোনের চার্জার, সিম কার্ড এবং আপত্তিকর কিছু জিনিস উদ্ধার করা হয়। পুলিশ এ কথা জানায়। পুলিশ সুপার ভিনিত ভিনায়েকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়। পাটনায় গত সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে এক ব্যবসায়ীর মৃত্যুর পর এ অভিযান চালানো হয়। পিটিআই অনলাইন।পদত্যাগআফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের প্রধান ও প্রধান নির্বাচনী কর্মকর্তা পদত্যাগ করেছেন। গত বছরের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগের পর আন্তর্জাতিক চাপের মধ্যে তারা এ পদত্যাগ করলেন। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র ওয়াহিদ ওমর কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশনের প্রধান ডা. আজিজুল্লাহ লুদিনের মেয়াদ শেষ হয়ে আসছিল। মঙ্গলবার হামিদ কারজাইকে জানান, তিনি এ পদে আর থাকতে চান না। এদিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা দাউদ আলি নাজাফিও পদত্যাগ করেছেন। এএফপি।