সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের স্কুলে হামলা পাকিস্তানের পেশোয়ারে জঙ্গিরা বোমা মেরে মেয়েদের তিনটি স্কুল উড়িয়ে দিয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। প্রাদেশিক শিক্ষামন্ত্রী সরদার হোসাইন বলেন, জঙ্গিরা মেয়েদের দুটি উচ্চবিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয় উড়িয়ে দিয়েছে। তিনি এ হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ করিম খান এ হামলার কথা নিশ্চিত করেছেন। এএফপি।মৃত্যুদণ্ডচীনের এক আদালত গতকাল বৃহস্পতিবার শিশু হত্যার দায়ে এক চিকিৎসককে মৃত্যুদণ্ড দিয়েছেন। ২৩ মার্চ শিশুদের স্কুলের বাইরে ঝেং মিনংশেং (৪১) এ হত্যাকাণ্ড ঘটান। ঝেং স্বীকার করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁর আইনজীবীরা যুক্তি দেখান, ঝেং যখন এ হত্যাকাণ্ড ঘটান, তখন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিন্তু তাঁর মানসিক ভারসাম্যহীনতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এএফপি।