সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ার নিষিদ্ধ!ডেনমার্কের বিশ্বখ্যাত বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্লসবার্গ ওই প্রতিষ্ঠানে কাজের সময় বিয়ার পানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এ কারণে কর্মীরা গত বৃহস্পতিবারও দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেন। কর্মকর্তারা ১ এপ্রিল ঘোষণা করেন, কাজের সময় বিয়ার পান করা যাবে না। কেবল মধ্যাহ্নভোজের বিরতির সময় তা করা যাবে। এর প্রতিবাদে প্রায় ৮০০ কর্মী গত বুধবার থেকে ধর্মঘট শুরু করেন। রয়টার্স।ভিনগ্রহের প্রাণীবিশ্বব্যাপী নতুন এক জরিপে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনের একজন মনে করেন পৃথিবীতে ভিনগ্রহের প্রাণী মানুষের ছদ্মবেশ ধারণ করে আছে। বিশ্বের ২২টি দেশের ২৩ হাজার প্রাপ্তবয়স্ককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে দেখা গেছে, ভারত ও চীনের ৪০ শতাংশ লোক বিশ্বাস করেন যে পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আছে, যারা মানুষের মুখোশ পরে আছে। তবে জরিপে অংশগ্রহণকারী বেলজিয়াম, সুইডেন ও নেদারল্যান্ডের আট শতাংশ প্রাপ্তবয়স্ক এটি বিশ্বাস করেন। এই জরিপে দেখা যায়, এটি বিশ্বাস করেন এমন পুরুষ প্রায় ২২ শতাংশ এবং মহিলা ১৭ শতাংশ। টেলিগ্রাফ। সাহিত্য পুরস্কারবৈরুতের সাংস্কৃতিক উৎসবের সংগঠকেরা জানিয়েছেন, দুজন আরব ইসরায়েলি লেখক লেবানন থেকে সাহিত্য পুরস্কার নিতে পারবেন না। এ অনুষ্ঠান ১৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, দুই দেশের আইনের কারণে তাঁরা এটি পারছেন না। তবে লেখক আলা স্লহেল ও আদানিয়া শিবলি বৈরুতের পরিবর্তে এই পুরস্কার গ্রহণের জন্য লন্ডনে যেতে পারবেন। এপি।