সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তারভুয়া বিবাহনিবন্ধন সনদ দেখিয়ে ৩৪ জন নারীকে কুয়েতে আনায় এক চীনা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। অভিবাসন অফিসে বারবার ভিসার জন্য আবেদন করায় কর্মকর্তাদের সন্দেহ হলে পুলিশে ধরিয়ে দেওয়া হয় তাঁকে। তদন্তে দেখা গেছে, চীনের ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে দেখা করার কথা উল্লেখ করে ৩৪ বার ভিসার জন্য আবেদন করেন এবং প্রতিবারই ভুয়া বিবাহনিবন্ধন সনদ দেখিয়েছেন। তিনি স্বীকার করেছেন, কুয়েতে তিন মাসের ভ্রমণ-ভিসার জন্য প্রত্যেক চীনা নারীর কাছ থেকে তিনি পাঁচ হাজার ২০০ মার্কিন ডলার করে নেন। কুয়েত সিটিতে আসার পর তিনি তাঁদের একটি ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করতেন। পিটিআই।