সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম স্থানে ইরানবিশ্বে প্রসাধনসামগ্রী ব্যবহারের দিক থেকে সপ্তম স্থানে রয়েছে ইরান। দেশটি এ খাতে প্রতিবছর ২১০ কোটি ডলার ব্যয় করে। ইরানের বেসরকারি গবেষণা সংস্থা টিএমবিএর জরিপের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ইরান ডেইলি গতকাল রোববার জানায়, ইরানের বিভিন্ন নগরে ১৫ থেকে ৪৫ বছর বয়সী এক কোটি ৪০ লাখ নারী রয়েছেন। তাঁরা প্রত্যেকে প্রসাধনসামগ্রী কিনতে প্রতি মাসে গড়ে সাত ডলার ব্যয় করেন। এএফপি।একজন নিহতযুক্তরাষ্ট্রের ওকলাহোমার মুসকোগি শহরে একটি বিপণিকেন্দ্রে গুলিতে এক ব্যক্তি নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ এ কথা জানিয়েছে। গুলির কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের নিকটবর্তী মুসকোগি আঞ্চলিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এএফপি।