সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
ট্রেন লাইনচ্যুত: নিহত ৭ইতালির উত্তরাঞ্চলীয় বোলজানো শহরের কাছে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। অগ্নিনির্বাপণ কর্মীরা এ কথা জানিয়েছেন। সকাল সাতটার দিকে ট্রেনটি মেরানো শহরের কাছে এলে এর দুটি বগি ভূমিধসের কবলে পড়ে। এরপর বগি দুটি লাইনচ্যুত হয়। বোলজানোর এক অগ্নিনির্বাপণ কর্মকর্তা জানান, এতে সাতজন নিহত, পাঁচজন গুরুতর আহত ও ২০ জন অপেক্ষাকৃত কম আহত হয়েছে। এএফপি।বিচারককে হত্যারাশিয়ার কেন্দ্রীয় আদালতের বিচারক এডওয়ার্ড চুভাশভকে গুলি করে হত্যা করা হয়েছে। একটি সরকারি সূত্র জানায়, এক অজ্ঞাত বন্দুকধারী একটি অ্যাপার্টমেন্টের প্রবেশপথে বিচারক এডওয়ার্ডকে গুলি করে পালিয়ে যায়।ফেব্রুয়ারি মাসে ‘হোয়াইট উলভস’ নামের একটি গোষ্ঠীর নয় সদস্যের বিচার করে তাদের ২৩ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছিলেন। তিনি ফেডারেল ড্রাগ কনট্রোল সার্ভিসের কর্মকর্তা আলেক্সান্ডার বুলবভের মামলা নিয়েও লড়েছিলেন। আলেক্সান্ডার ৩২ লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে আটক হওয়ার পর ২০০৯ সালের নভেম্বরে জামিনে মুক্তি পান। এএফপি।