সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কার ও সম্পদ জব্দআন্তসীমান্ত ভ্রমণসংক্রান্ত সিউলের নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে উত্তর কোরিয়া মঙ্গলবার থেকে একটি পার্বত্য অবকাশকেন্দ্রের দক্ষিণ কোরীয় কর্মচারীদের বহিষ্কার এবং তাদের মালিকানাধীন ভবনগুলো বন্ধ করে দিতে শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া মাউন্ট কুমগ্যাং অবকাশকেন্দ্রে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন পাঁচটি ভবন বন্ধ করে দিয়েছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার নিয়োগ করা চারজন কোরীয় বংশোদ্ভূত চীনা কর্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ পদক্ষেপের ফলে দেশ দুটির সম্পর্ক আরও শীতল হয়েছে। এএফপি।ঋণ দেবেবিশ্ব আবার অর্থনৈতিক সংকটে পড়লে নিউজিল্যান্ড আন্তর্জাতিক অর্থ তহবিলকে (আইএমএফ) ১৪০ কোটি নিউজিল্যান্ড ডলার (১০০ কোটি মার্কিন ডলার) ঋণ দেবে। নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী বিল ইংলিশ গতকাল মঙ্গলবার বলেন, সংকটকালে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সমতা বজায় রাখার ক্ষেত্রে সহায়তা দিতে আইএমএফের বর্ধিত সম্প্রসারিত ৫৫ হাজার কোটি ডলারের তহবিল গড়ার উদ্যোগের অংশ হিসেবে এই অঙ্গীকার করা হয়েছে। আইএমএফের ঋণদান সমতা বৃদ্ধির তহবিল গঠনে আইএমএফকে এ ধরনের ঋণ প্রদানকারী প্রায় ৪০টি দেশের মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। সিনহুয়া।মৃতের সংখ্যা ৩৬চীনের উত্তরাঞ্চলে দুর্ঘটনাকবলিত কয়লাখনি থেকে আরও একজনের লাশ উদ্ধার করায় মৃতের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে। দুই শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। চীনের কয়লা উৎপাদনের কেন্দ্রভূমি সানজি প্রদেশের অসম্পূর্ণ ওয়াংজিয়ালিং কয়লাখনিতে উদ্ধারকাজ অব্যাহত থাকলেও দুর্যোগের দুই সপ্তাহেরও বেশি সময় পর আর কোনো শ্রমিককে জীবিত উদ্ধার করার সম্ভাবনা নেই বললেই চলে। গত ২৮ মার্চ ওই খনিতে এক দুর্ঘটনার পর ১৫৩ জন শ্রমিক আটকা পড়েন। গত সপ্তাহে ১১৫ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এএফপি।মেক্সিকো সফরে মিশেলযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে মেক্সিকো গেছেন। মার্কিন ফার্স্ট লেডি হিসেবে এটা হচ্ছে তার এককভাবে প্রথম সরকারি পর্যায়ের বিদেশ সফর। তিনি মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদে মেক্সিকোর ফার্স্ট লেডি মার্গারিটা জাভালার সঙ্গে সাক্ষাত্ করবেন। মিশেল ওবামা সেখানে জাতীয় নৃবিজ্ঞান জাদুঘর পরিদর্শন করবেন। তা ছাড়া তিনি এসকুয়েলি সায়েট দ্য ইনেরোতে স্বল্প আয়ের শিক্ষার্থীদের একটি সরকারি বিদ্যালয়ে যাবেন এবং শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাবেন। তিনি জাভালা ও মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কালডোরানের সঙ্গে নৈশভোজেও অংশ নেবেন। এএফপি।