সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
তিনজনের ফাঁসিইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে দেশের সরকারি পত্রিকা ইরান গতকাল বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়, গত বুধবার সে দেশের উত্তরাঞ্চলীয় বাবলসার শহরে আলী (২৬), রহমতউল্লাহ (২৭) ও আমির হোসেন (৩৩) নামের ওই তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৩ নারীকে ধর্ষণের দায়ে তাঁদের এই শাস্তি দেওয়া হয়। এএফপি।প্লুটোনিয়াম চুল্লি বন্ধরাশিয়া গতকাল বৃহস্পতিবার সে দেশের সর্বশেষ প্লুটোনিয়াম চুল্লি বন্ধ করে দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সরকারের মুখপাত্র ইয়েলিনা গোলোভিনকিনা জানান, সাইবেরিয়ার ঝেলেজনোগোরস্ক শহরের ওই চুল্লিটি গতকাল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটনে ৪৭ জাতির সম্মেলনে পরমাণু অস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে দূর রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ প্রেসিডেন্টের প্রতিশ্রুতির অংশবিশেষ। এএফপি।