সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকের মুক্তিলাভকিউবার কর্তৃপক্ষ এক ভিন্নমতাবলম্বী সাংবাদিককে মুক্তি দিয়েছে। অপরাধ করেছে এমন সন্দেহে গ্রেপ্তারের পর তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দেশটির বিরোধী নেতারা গত বৃহস্পতিবার এ কথা বলেন। কিউবার মানবাধিকার-বিষয়ক কমিটির মুখপাত্র এলিজার্দো সানচেজ বলেন, সাংবাদিক অস্কার সানচেজ মাদান সম্পূর্ণ নিরপরাধ। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি ছিল বর্বরোচিত। ২০০৭ সালের এপ্রিলে এক সংক্ষিপ্ত বিচার শেষে অস্কারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। এএফপি।টিপুর তরবারিটিপু সুলতানের একটি তরবারি বুধবার লন্ডনে নিলামে পাঁচ লাখ পাঁচ হাজার ২৫০ পাউন্ড দামে বিক্রি হয়েছে। লন্ডনের সদবি এই নিলামের আয়োজন করে। ১৭৮২ সালের এই ঐতিহাসিক তরবারি নিলামে কিনেছিলেন ভারতের শিল্পপতি বিজয় মালিয়া। এবার সেই তরবারি ভারতীয় মুদ্রায় বিক্রি হয়েছে তিন কোটি ৪৬ লাখ এক হাজার ৭৩৫ রুপিতে। কর্মকর্তারাও ভাবেননি এত মূল্য পাওয়া যাবে এই তরবারির। কলকাতা প্রতিনিধি।হাসপাতালে বোমাপাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে একটি হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় সাংবাদিকসহ ১০ জন নিহত হয়েছেন। এতে ১০ জনেরও বেশি লোক আহত হন। সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কোয়েটার সিভিল হাসপাতালের বাইরে সমবেত লোকজনের ওপর ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একটি ব্যাংকের বাইরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে আনা হলে তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের সামনে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। পিটিআই।এক টাকার জন্য!প্রতিবেশী জ্ঞাতিদেবীর বড় ছেলেকে এক টাকা ধার দিয়েছিলেন বিহারের মুজাফফরপুর জেলার নেকনামপুর গ্রামের সুরেন্দ্রনাথ পাশোয়ান। বুধবার তিনি সেই ধারের টাকা চাইতে গিয়েছিলেন জ্ঞাতিদেবীর কাছে। জ্ঞাতিদেবী বলেন ছেলে বাড়িতে এলে দিয়ে দেবেন। কিন্তু সেই কথা শুনতে চাননি সুরেন্দ্রনাথ। রাগের বশবর্তী হয়ে ঘরের চুলায় রাখা জ্বলন্ত কড়াইয়ের ওপর ফেলে দেন জ্ঞাতিদেবীর এক বছরের শিশুসন্তানকে। সঙ্গে সঙ্গে জ্ঞাতিদেবী কড়াই থেকে তুলে সন্তানকে, নিয়ে যান হাসপাতালে। কলকাতা প্রতিনিধি।