সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
৪১ জন নিহত পাকিস্তানের উত্তর-পশ্চিমে দুটি আত্মঘাতী বোমা হামলায় গতকাল শনিবার কমপক্ষে ৪১ জন নিহত এবং আরও ৪৫ জন আহত হয়েছে। পেশোয়ারের কাছে কোহাট শহরের কাচা পুখা শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। এই শিবির থেকে উদ্বাস্তু লোকজন লাইনে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী নেওয়ার সময় আত্মঘাতীরা এ হামলা চালায়। কোহাট পুলিশপ্রধান দিলাওয়ার খান বলেন, দুটি হামলাই ছিল আত্মঘাতী। হামলাকারীদের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এএফপি।বৃষ্টির জন্য উপবাস!বৃষ্টির জন্য এবার উপবাসব্রতে নেমেছেন ভারতের হিমাচল প্রদেশের সিরমুর জেলার ব্রাইলা অঞ্চলের নারীরা। এখানে চলছে তীব্র খরা। এই খরার হাত থেকে কৃষিজমি বাঁচানোর লক্ষ্যে এলাকার অনেক নারী বৃষ্টির দেবতা বিজিত মহারাজকে তুষ্ট করতে উপবাস করছেন। এখানকার মানুষের দীর্ঘদিনের বিশ্বাস, নারীরা যদি বিজিত মহারাজকে সন্তুষ্ট করতে পারেন, তবে বৃষ্টি নামবে। এক সপ্তাহ ধরে চলছে এই উপবাসব্রত। তবে এখনো কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। কলকাতা প্রতিনিধি।