সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রেসিডেন্টের বিয়েমালাবির প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকা আবার বিয়ে করেছেন । কনে সাবেক পর্যটন মন্ত্রী ক্যালিস্টা চ্যাপোলা। প্রেসিডেন্ট মুথারিকার এটি দ্বিতীয় বিয়ে। চার সন্তানের জনক মুথারিকার প্রথম স্ত্রী ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। এদিকে চ্যাপোলারও আগের স্বামীমারা গেছেন। নিউইয়র্ক টাইমস জানায়, গত শনিবার রাজধানীর স্টেডিয়ামে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। রয়টার্স।ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে এখন মুসলিমদের ওয়াকফ সম্পত্তি রয়েছে ২৫ হাজার ৬৭৫টি। রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে এই তথ্য। এর আগে সাচার কমিটির রিপোর্টে ওয়াকফ সম্পত্তির হিসাবে বলা হয়েছিল, এই রাজ্যে ওয়াকফ সম্পত্তি রয়েছে ১ লাখ ৪৮ হাজার ২০০টি। এই সংখ্যা নিয়ে রাজ্যব্যাপী বিতর্ক দেখা দিলে রাজ্য ভূমি ও ভূমিসংস্কার দপ্তর নতুন করে শুরু করে সমীক্ষা। এই দপ্তরের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে অনুসন্ধান চালানো হয় ওয়াকফ সম্পত্তির উপর। এর পরে মিলে ওই ২৫ হাজার ৬৭৫টি ওয়াকফ সম্পত্তির হদিস। কলকাতা প্রতিনিধি।১৯৫ কেজি বিস্ফোরকগ্রিক পুলিশ গত শনিবার সন্দেহভাজন এক জঙ্গির গোপন আস্তানা থেকে ১৯৫ কেজি বিস্ফোরক পেয়েছে। তিনি সে দেশের জঙ্গি গোষ্ঠী ‘রেভল্যুশনারি স্ট্রাগল’-এর সদস্য। তাঁকে গতকাল সকালে আটক করা হয়। পুলিশের মুখপাত্র কোককালাকিস বলেন, বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে। এই বিস্ফোরক দিয়ে ছয়তলা ভবন গুঁড়িয়ে দেওয়া যাবে। উল্লেখ্য, ২০০৩ সালে এই জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটে। ২০০৭ সালে এই জঙ্গি গোষ্ঠী এথেন্সের মার্কিন দূতাবাসে গ্রেনেড নিক্ষেপ করে। এ ছাড়া তারা ২০০৬ সালে এক মন্ত্রীকে হত্যার চেষ্টা করে। রয়টার্স।