সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
ট্যাংকার বিধ্বস্তপাকিস্তানের খাইবার এলাকায় বোমা বিস্ফোরণে দুটি ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। ট্যাংকার দুটি আফগানিস্তানে ন্যাটো সেনাদের জন্য জ্বালানি বহন করছিল। স্থানীয় প্রশাসনের মুখপাত্র রেহমান গুল খাত্তাক জানান, একটি ট্যাংকারের নিচে জুড়ে দেওয়া বোমাটি খাইবারের তাখতাবেও গ্রামে বিস্ফোরিত হলে এটিতে আগুন ধরে যায়। অপর একটি ট্যাংকার ওই এলাকা পার হওয়ার সময় সেটিতেও আগুন ধরে। এএফপি।নয় বোমাবাজ গ্রেপ্তারআফগানিস্তানে আত্মঘাতী বোমাবাজ দলের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সে দেশের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৫৫ বছর। তাঁদের মধ্যে কয়েকজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী কাবুলের একটি মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এএফপি।