সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বছরের জেলপ্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা করার অপরাধে এক ব্যক্তির ২৩ বছরের জেল হয়েছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের এক আদালত গত সোমবার তাঁকে এ দণ্ড দেন। গত বছর ইরানি বংশোভূত ব্রিটিশ নাগরিক ইমান গায়েফেলিপোর (২৮) তাঁর প্রেমিকা কেটি কুলেনের (৩৫) মুখ ও গলায় ১৩০ বার ছুরিকাঘাত করেন। এতে কুলেন মারা যান। কুলেন তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন হাজার পাউন্ড চুরির অভিযোগ করেন ইমানের বিরুদ্ধে। এতে ইমান ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। রয়টার্স। ভূমিকম্পঅস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের গোল্ডফিল্ডে গতকাল মঙ্গলবার মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। অস্ট্রেলিয়ার ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে এটা বড় ভূমিকম্প। এর তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এতে কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কালগুরলি বুলডার খনি শহরের বাইরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এ কারণে ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এএফপি।