সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একনায়কের কারাদণ্ডআর্জেন্টিনার সর্বশেষ একনায়ক রেনাল্ডো বিগনোনেকে (৮২) ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ক্ষমতায় থাকার সময় নির্যাতন ও অবৈধ আটকের নির্দেশ দেওয়ার দায়ে গত মঙ্গলবার তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়। ফকল্যান্ড দ্বীপ নিয়ে ১৯৮২ সালে ব্রিটেনের বিরুদ্ধে আর্জেন্টিনার বিপর্যয়কর যুদ্ধের পর ক্ষমতা গ্রহণ করেন বিগনোনে। পরে ১৯৮৩ সালের শেষের দিকে নির্বাচিত উত্তরসূরি রাউল আলফোনসিনের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এএফপি।নিষেধাজ্ঞা উঠে যাচ্ছেএইচআইভিতে আক্রান্ত বিদেশিদের চীনে প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, চলতি মাসেই তা তুলে নেওয়া হতে পারে। গতকাল বুধবার চায়না ডেইলি পত্রিকা জানায়, আগামী সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ-সংক্রান্ত আইনে পরিবর্তন আনা হতে পারে। বর্তমান আইন অনুযায়ী কুষ্ঠ, এইচআইভি/এইডস কিংবা মানসিক রোগীদের চীনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী ১ মে সাংহাইয়ে ওয়ার্ল্ড এক্সপো শুরু হওয়ার আগেই এ ঘোষণা দেওয়া হতে পারে। এএফপি।মাওবাদী হামলাভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর ছয়টি ক্যাম্পে হামলা চালিয়েছে মাওবাদী বিদ্রোহীরা। মাওবাদীদের লালনভূমি দান্তেওয়ারা জেলার পুলিশ প্রধান অমরেশ মিশ্র বলেন, মঙ্গলবার মাওবাদী বিদ্রোহীরা চিন্তালনার, চিন্তাগুফা, এরাবোরে, ভেজ্জি, পোলামপাল্লি ও কানকের লাঙ্কা এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। পুলিশ জানায়, এসব হামলা প্রতিহত করা হয়েছে। তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এএফপি।খামেনির হুঁশিয়ারিইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর কর্তৃত্ব করতে দেওয়া হবে না। গতকাল বুধবার সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের নতুন পরমাণুনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানে পরমাণু-হামলা চালানোর মার্কিন হুমকি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস ও সেখানকার জনগণের জন্য কলঙ্ক হয়ে থাকবে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এএফপি।