সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
নিহত তিনপাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে সাবেক এক সাংসদসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পেশোয়ারের কাছে চারসাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। আলমজেব ওমরজাই নামের ওই সাবেক সাংসদ অন্য তিনজন লোকের সঙ্গে বাইপাস সড়ক দিয়ে ভ্রমণের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তাঁদের মরদেহ চারসাদ্দার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এ ঘটনায় কারা দায়ী পুলিশ তা এখনো খুঁজে বের করতে পারেনি। ডন অনলাইন।হামলা ব্যর্থইরানের নৌবাহিনী তেলের ট্যাংকারে জলদস্যুদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে। কয়েক দিন আগে ট্যাংকারটি তিন লাখ টন তেল নিয়ে ইরানের খার্ক দ্বীপ থেকে মিসরের দিকে যাচ্ছিল। এ সময় ১৫টি নৌকা নিয়ে জলদস্যুরা এডেন উপসাগরে এ হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ইরানি নৌবাহিনীর প্রচণ্ড প্রতিরোধের মুখে তাদের হামলা ব্যর্থ হয়। এতে অনেক জলদস্যু হতাহতের শিকার হয়। নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে সে দেশের সরকারি সংস্থা ইরনা গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। এএফপি।