সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে জনপ্রিয়বর্তমানে বিশ্বের জনপ্রিয় নেতাদের শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা। একটি জনমত জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। হ্যারিস ইন্টারেক্টিভ ফর ফ্রান্স-২৪ এবং রেডিও ফ্রান্স-ইন্টারন্যাশনাল যৌথভাবে জরিপটি পরিচালনা করে। এই জরিপের ফলাফল গতকাল শুক্রবার প্রকাশ করা হয়। বিশ্বের ছয়টি দেশের ১৬ থেকে ৬৪ বছর বয়সী ছয় হাজার ১৩৫ জন এই জরিপে অংশ নেয়। এএফপি।অনশন প্রত্যাহারপেরুর মাওবাদী গেরিলা সংগঠন ‘শাইনিং পাথ’-এর সাবেক প্রধান আবিমায়েল গুজমান ও তাঁর সহযোগী এলিনা ওয়াইপারাগুইরে অনশন প্রত্যাহার করেছেন। এ জুটি কারাগারে বিয়ের অনুমতি চেয়ে কয়েক দিন আগে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু কারাবিধি অনুযায়ী এ বিয়ে সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এবং বিয়ের অনুমতির দাবিতে দুজনেই গত মঙ্গলবার থেকে অনশন শুরু করেন। দেশটির প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া বলেন, কারা অভ্যন্তরেই ওয়াইপারাগুইরে ও গুজমানের বিয়ের আয়োজন করা যেতে পারে। এএফপি।বোমায় নিহত ৫৬ইরাকে গতকাল পর পর কয়েকটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে। বাগদাদে শিয়া মসজিদ ও মার্কেটের কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান। ওই কর্মকর্তা জানান, সদর সিটিতে গতকাল দুটি গাড়িবোমা হামলা হয়। এ ছাড়া বাগদাদে মসজিদের কাছে নামাজের সময় আরও তিনটি বোমা হামলা হয়। এসব হামলায় ৫৬ জন নিহত হন।এএফপি।