সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
চালকবিহীন বিমানইরানের এলিট রেভল্যুশনারি গার্ডস গতকাল শনিবার বলেছে, তারা আগামী বছরের মার্চের মধ্যে দেশে তৈরি চালকবিহীন বিমান মোতায়েন করবে। রেভল্যুশনারি গার্ডসের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ জানান, এ বছরের দ্বিতীয়ার্ধে এটি তৈরির কাজ শুরু হবে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। এএফপি।৮০ জনের মৃত্যুউগান্ডায় কলার তৈরি মদের সঙ্গে মিথানল মিশিয়ে পান করার পর ৮০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা প্যাট্রিক তুসিম এ কথা জানান। অবৈধভাবে তৈরি এই মদ সে দেশে ‘ওয়ারাগি’ নামে পরিচিত। উগান্ডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাবালে জেলায় গত তিন সপ্তাহে এসব মৃত্যুর ঘটনা ঘটে। তিনি জানান, কর্তৃপক্ষ ওই মদ উদ্ধারে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। উগান্ডার ডেইলি মনিটর-এর খবরে বলা হয়, ওয়ারাগি-ভর্তি ১২০টি জেরিক্যান আটক করা হয়েছে। বিবিসি।প্রিন্স ফিলিপ আহতঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ গোড়ালিতে আঘাত পেয়েছেন। গত শুক্রবার সকালে উইন্ডসরে তাঁর গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাঁকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়েনি। যে নারী ঘোড়ার দেখাশোনা করেন, তিনি ফিলিপের সঙ্গেই ছিলেন। তবে ওই নারীকে কনুইয়ের সমস্যার জন্য হাসপাতালে যেতে হয়েছে। বাকিংহাম প্যালেস সূত্র এ কথা জানায়। রয়টার্স।