সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষেপণাস্ত্র উেক্ষপণচলমান সামরিক মহড়ার অংশ হিসেবে ইরান পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল রোববার জানায়, ভূমি থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য পাঁচটি ক্ষেপণাস্ত্র একযোগে উেক্ষপণ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি কিংবা এগুলো নতুন কি না, তাও বলা হয়নি। তবে আধাসরকারি বার্তা সংস্থা ফার্স এসব ক্ষেপণাস্ত্র উেক্ষপণের কথা গত শনিবার জানিয়েছিল। এএফপি। শিরশ্ছেদসৌদি আরবে হত্যার দায়েএক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে তরবারি দিয়ে সালেহ আল-গামদি নামে ওই ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। চলতি বছর সৌদি আরবে এ নিয়ে নয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। দেশটির শরিয়া আইন মোতাবেক ধর্ষণ, হত্যা, স্বধর্মত্যাগ, সশস্ত্র ডাকাতি ও পাচারের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান আছে। এএফপি।