সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে জাওয়াহিরিআল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের পর এবার ফেসবুকে দেখা গেছে আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনের দ্বিতীয় প্রধান আইমান আল-জাওয়াহিরির অ্যাকাউন্ট। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক সাইট ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, জাওয়াহিরির অ্যাকাউন্ট দেখা যাওয়ার কিছুক্ষণ পরই তা মুছে দেওয়া হয়। এর আগে কর্তৃপক্ষ ফেসবুক থেকে লাদেনের একটি অ্যাকাউন্ট মুছে দেয়। পিটিআই।ক্ষুদ্রতর ক্ষেপণাস্ত্রপাকিস্তানে আল-কায়েদা ও অন্যান্য জঙ্গিদের লক্ষ্য করে ক্ষুদ্রতর ক্ষেপণাস্ত্রের ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত মাসে দেশটির দক্ষিণ ওয়াজিরিস্তানের মিরান শাহ শহরের একটি বাড়িতে বড় ক্ষেপণাস্ত্রের হামলায় আল-কায়েদা নেতাসহ ১০ জঙ্গি নিহত হয়। সিআইয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট গতকাল সোমবার এ তথ্য দিয়েছে। এএফপি।ম্যানিলায় বস্তিতে আগুনফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি বস্তিতে আগুনে অন্তত এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছে। এতে শত শত ঘর পুড়ে যায়। অগ্নিনির্বাপক বাহিনী প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গত রোববার এ ঘটনা ঘটে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় অন্তত ১৫ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা খাবার পানি ও শৌচাগারের অভাবে দুর্বিষহ দিন কাটাচ্ছে। এএফপি। হামাস নেতা নিহতইসরায়েলি সেনারা গতকাল সোমবার পশ্চিমতীরের একটি বাড়িতে গুলি করে হামাসের এক শীর্ষ সদস্যকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাদের এক বিবৃতিতে জানানো হয়, নিহত ব্যক্তির নাম আলী সুউইতি। তাঁর বিরুদ্ধে সীমান্ত এলাকায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীদের ওপর একাধিকবার হামলা চালানোর অভিযোগ ছিল। বিবৃতিতে বলা হয়, বাড়িটিকে ঘেরাও করে সুউইতিকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। জবাবে তিনি গুলি ছোড়েন। পরে সেনাবাহিনীর পাল্টা গুলিতে তিনি নিহত হন। এএফপি।