সংক্ষিপ্ত বিশ্বসংবাদ ৫০ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনা সিসিলিয়া নামের একটি ছোট জাহাজ গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ামি বন্দর থেকে কিউবার হাভানা বন্দরে ভিড়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানদের দেওয়া ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে হাভানায় গেছে আনা সিসিলিয়া। ৫০ বছরের মধ্যে এটাই মায়ামি থেকে কিউবায় যাওয়া প্রথম জাহাজ। ১৯৬২ সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কমিউনিস্ট রাষ্ট্র কিউবার ওপর বাণিজ্য-নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা সম্প্রতি শিথিল করেছে। এরই অংশ হিসেবে মার্কিন অন্যান্য বন্দর থেকে কিউবায় কিছু জাহাজ এর আগেই যাতায়াত করেছে। তবে মায়ামি বন্দর থেকে এটিই প্রথম। ইউরোনিউজ।