সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ইউটিউবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে গতকাল মঙ্গলবার পার্লামেন্টে বিতর্ক হয়েছে। পার্লামেন্টের সরকারি দলের সদস্যরা ওই প্রস্তাবের বিরোধিতা করেন। পার্লামেন্টের নারী সদস্য শাজিয়া মারি ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব করেন। তবে সরকারি দলের সদস্যরা এর বিরোধিতা করেন। এরই পরিপ্রেক্ষিতে পার্লামেন্টের স্পিকার সদর আইয়াজ সিদ্দিকী প্রস্তাবটি মুলতবি রাখেন। ডন।